×

জাতীয়

জবি প্রশাসনের সহযোগিতায় মুক্ত হলো শিক্ষার্থী সোবহান

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০২:০৯ পিএম

জবি প্রশাসনের সহযোগিতায় মুক্ত হলো শিক্ষার্থী সোবহান

জবি শিক্ষার্থী সোবহান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল সোবহানকে বিনা অপরাধে থানা হেফাজতে আটকের একুশ ঘন্টা পর ছেড়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টার সময় তিনি মুক্ত হন।

এর আগে বুধবার বিকাল ৪ টায় লক্ষ্মীপুর জর্জ কোর্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেট ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সময় তাকে আটক করা হয়। 

সোবহানের বড় ভাই আবদুল রাজ্জাক বলেন, থানা থেকে বুধবার রাতে আমাদের বলেছিল সকালে ছাড়বে। বৃহস্পতিবার সকালে আমরা আসি। পরে কাগজ পত্রের কাজ শেষ করে মুচলেকা দিয়ে ভাইকে মুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সাপোর্ট দিয়েছে।

আরো পড়ুন: কোটা আন্দোলনে ৩ এইচএসসি পরীক্ষার্থী আটক: শিক্ষা মন্ত্রণালয়

আইন বিভাগের চেয়ারম্যান ড. মাসুম বিল্লাহ বলেন, আইন বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয়ভাবে সোবহানের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং আইনিভাবেই তাকে আমরা কোন অভিযোগ ছাড়াই মুক্ত করে আনতে পেরেছি। শিক্ষার্থীদের যেকোন বিপদে ও সমস্যায় আইন বিভাগ পাশে আছে থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন বলেন, ওই শিক্ষার্থী আটকের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা থানার ওসি ও এসপির সঙ্গে যোগাযোগ করি। রাতেই আমকে জানানো হয় সকালে ছাড়বে প্রোসেসিং করে। আমরা নিশ্চিত হয়েছি সে মুক্ত হয়েছে। তার বাবা ভাই থানা থেকে বাড়িতে নিয়ে গেছে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App