×

জাতীয়

কারফিউতে যে আইনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৮:০৬ পিএম

কারফিউতে যে আইনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী

কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে কারফিউতে দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইন মেনেই তারা প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে।

রবিবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, দেশের চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরায় অবনতি হওয়ায়  রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কারফিউ জারি করা হয়েছে। জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এ কারফিউয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরো পড়ুন: কারফিউ প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুসারে তাদের প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App