×

জাতীয়

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৯:০৩ এএম

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ম্যাথু মিলার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। সোমবার (৫ আগস্ট) এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানাই সবাইকে।

মিলার বলেন,  গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে এবং আগামী দিনে আমরা শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি। 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং একইসঙ্গে বাংলাদেশের আইন অনুসারে যেকোনো পরিবর্তনের আহ্বান জানাই। 

এসময় গত সপ্তাহগুলোতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও হতাহতের ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

আরো পড়ুন: জাতিসংঘের নিবিড় পর্যবেক্ষণে বাংলাদেশ

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে গত কয়েক সপ্তায় প্রাণ হারিয়েছে বিপুল সংখ্যক বিক্ষোভকারী। এ ঘটনার প্রেক্ষাপটে দেশে সৃষ্টি হয়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ। সোমবার চলমান বিক্ষোভের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App