×

জাতীয়

পুলিশ সদস্যদের যে নির্দেশ দিলেন আইজিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৫:১৫ পিএম

পুলিশ সদস্যদের যে নির্দেশ দিলেন আইজিপি

ছবি: ভোরের কাগজ

সব পুলিশ সদস্যদের বৃহস্পতিবারের (৮ আগস্ট) মধ্যে নিজ-নিজ ইউনিটে কাজে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।  

বুধবার (৭ আগস্ট) বিকালে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. ময়নুল ইসলাম এক সংবাদ সম্মলনে এ  নির্দেশ দেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করতে পারিনি। এর ফলে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। একটি শূন্যস্থান হয়তো তৈরি হয়েছে। তবে সেই শূন্যস্থান পূরণে আমরা কাজ শুরু করেছি। আশা করছি অচিরেই এই পরিস্থিতির পরিবর্তন হবে।

ময়নুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে শুরু করতে চাই। তাই সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে কাজে ফেরার নির্দেশনা দেয়া হচ্ছে।

আরো পড়ুন: তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির

নিজেদের ভুলত্রুটির কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি।

তিনি সবার সহযোগিতা আহ্বান করেন। পাশাপাশি তিনি পুলিশের থানাগুলোকে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, সচেতন মানুষ, সাংবাদিকসহ জনসাধারণকে সঙ্গে নিয়ে একটি নাগরিক নিরাপত্তা কমিটি করার নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App