×

জাতীয়

বন্যার্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সেল গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১২:২০ পিএম

বন্যার্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সেল গঠন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের উদ্ভূত বন্যা পরিস্থিতিতে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিন্টু চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবিলায় সহায়তার লক্ষ্যে জননিরাপত্তা বিভাগে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ স্থাপন করা হয়েছে। এ বিভাগের যুগ্মসচিব মো. হারুন-অর-রশিদ এই সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন।

আরো পড়ুন: বাংলাদেশে ভয়াবহ বন্যা : ভারতের ডম্বুর-ফারাক্কা বাঁধে কী ঘটছে?

‘দুযোর্গ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’-এ জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বরগুলো হলো- ০২-৪৭১১৮৭০০, ০২- ৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩, ০২-৪৭১১৮৭০৪ ও ০২-৪৭১১৮৭০৫ এবং মোবাইল নম্বর: ০১৩১৭৭৪৯৯৮০ ও ০১৮২০১১৭৭৪৪।

সমন্বয় সেল দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাসহ প্রাপ্ত তথ্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং সার্বক্ষণিক ফলোআপ করবেন।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App