×

জাতীয়

ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনারের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৩:৪৮ পিএম

ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনারের বৈঠক

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্ডিয়া সিম্পসন সম্প্রতি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (২৬ আগস্ট) ঢাকার গুলশানে অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশনে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ নির্মল রোজারিও এবং ভিক্ষু সুনন্দপ্রিয়।

বৈঠকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষা ও উদ্বেগ নিয়ে আলোচনা করা হয়।

ভারপ্রাপ্ত হাই কমিশনার সিম্পসন জানান, বাংলাদেশে ধর্মীয়, জাতিগত ও রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে বৈষম্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি নিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যকে আমরা স্বাগত জানাই। এতে বাংলাদেশের জাতীয় ঐক্য ও সার্বজনীন মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে।

আরো পড়ুন: ১১ জেলায় বন্যায় মৃত্যু বেড়ে ৩১

অস্ট্রেলিয়া বহু সংস্কৃতি ও সহনশীলতার ভিত্তিতে গড়ে উঠেছে উল্লেখ করে সিম্পসন বলেন, বিভিন্ন সংস্কৃতির পারস্পরিক বোঝাপড়া এবং তাদের বিভিন্ন প্রকাশের প্রতি সম্মান অস্ট্রেলিয়ার মূল মূল্যবোধগুলোর মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়া সর্বজনীন মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং এই অধিকারগুলো সুরক্ষায় গণতন্ত্রের মৌলিক ভূমিকার প্রতি সমর্থন জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App