×

জাতীয়

উপদেষ্টা নাহিদ

শহীদ পরিবারের দায়িত্ব সরকারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০ পিএম

শহীদ পরিবারের দায়িত্ব সরকারের

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার দায়িত্ব সরকারের।

বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের  অফিস কক্ষে বাইপাইলে ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মো. রমজান আলীর পরিবারের সঙ্গে সাক্ষাতকালে তথ্য উপদেষ্টা একথা বলেন। 

উপদেষ্টা বলেন, গনঅভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল, তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।

তথ্য উপদেষ্টা শহীদ রমজান আলীর পরিবারের খোজখবর নেন। তাদের সহ সকল শহীদ পরিবারের মাসিক ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার অঙ্গীকার করেন। উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় শহীদ রমজানের পরিবার থেকে তার বাবা ও ছোট বোন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শ্রদ্ধা

উল্লেখ্য, শহীদ রমজান আলী নাটোরের সিংড়ায় ডিগ্রি তে পড়াশোনা করতেন। তার পরিবারের কেউ উপার্জনক্ষম না থাকায় বাইপাইলে একটি মাছের আড়তে কাজ করে তিনি পুরো পরিবারের খরচ চালাতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তিনি আন্দোলনে অংশ নেন এবং ৫ আগস্ট পুলিশের গুলিতে তিনি মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App