×

জাতীয়

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও অস্থিতিশীল করার চেষ্টা হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের সব ইউনিটকে নির্দেশ প্রদান করেন তিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইজিপি ময়নুল ইসলাম জানান, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট এ নিয়ে কাজ করছে।

তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়মিত মনিটর করছে। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ যেন আর মাথা তুলতে না পারে, সেজন্য জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

আইজিপি আরো জানান, এছাড়া জামিনে থাকা জঙ্গি ও অন্যান্য অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য তাদের বিষয়ে পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ সতর্ক ও কড়া নজরদারিতে রাখা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App