×

জাতীয়

আপন জুয়েলার্সের মালিক দিলদারের : হাইকোর্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৮, ০১:১৬ পিএম

আপন জুয়েলার্সের মালিক দিলদারের : হাইকোর্ট
রাজধানীর বিভিন্ন থানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের করা অর্থপাচারের এক মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের জামিন দিয়েছেন হাইকোর্ট। পাসপোর্ট জমা রাখার শর্তে তাকে জামিন দেয়া হয়। এর আগে তার বিরুদ্ধে থাকা চার মামলাতে জামিন দেয় হাইকোর্ট। সব মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এই আদেশ দেন। দিলদারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার জোসনা পারভীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউনুফ মাহমুদ মোরশেদ। বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণীকে নিয়ে ধর্ষণ করে আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদ। পরে ওই দুই তরুণী সাফাতসহ তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা করেন। ধর্ষণের এ মামলা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরপরই আপন জুয়েলার্সের অবৈধ লেনদেনের খোঁজে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা। আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুম থেকে ১৫ দশমিক ৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার জব্দ করে শুল্ক গোয়েন্দা। অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App