×

জাতীয়

রংধনু গ্রুপের পরিচালক মিজান গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

রংধনু গ্রুপের পরিচালক মিজান গ্রেপ্তার

রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান। ছবি: সংগৃহীত

রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলি কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রংধনু গ্রুপের পরিচালক মিজানকে মঙ্গলবার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: ড. ইউনূসের প্রথম একনেক সভায় অনুমোদন পেতে পারে যে ৮ প্রকল্প

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া মামলাসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর মিজানকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তার মিজান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

শতাধিক গুম-খুনের মামলা জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App