×

জাতীয়

বিভিন্ন রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

বিভিন্ন রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান

ছবি: সংগৃহীত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিমানের সব অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকিটের মূল ভাড়ার উপর ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন: পুলিশে বড় ধরনের পদোন্নতি, অতিরিক্ত ডিআইজি হলেন ৪৭ এসপি

তিনি বলেন, অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের যাত্রীরা শিডিউলে থাকা যেকোনো দিনের টিকিট ২৭ সেপ্টেম্বর ক্রয় করলে এই ডিসকাউন্ট পাবেন। বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com থেকে টিকিট ক্রয় করলে এই ছাড় পাওয়া যাবে। 

ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIMANWTD24 ব্যবহার করতে হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

জানা গেল, কবে বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু

জানা গেল, কবে বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App