×

জাতীয়

ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বন্ধুকে বিমানবন্দরে বিদায় জানালেন ড. ইউনূস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পিএম

ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বন্ধুকে বিমানবন্দরে বিদায় জানালেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত সফরে ৫৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা ঘুরে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার পর সদলবলে রাজধানী ছাড়েন তিনি। এসময় হজরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে তাকে বিদায় জা‌নান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।  তারা জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে ফলপ্রসূ সফর শেষে সন্ধ্যায় দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাকে বিদায় জানান।

এর আগে ইসলামাবাদ হয়ে দুপুরের দিকে বিমানবন্দরে অবতরণ করেন আনোয়ার ইব্রাহিম। এসময় তাকে গার্ড অব অনার দেয়া হয়।  সেই সঙ্গে তাকে ‘পুরোনো বন্ধু’ উল্লেখ করে স্বাগত জানাতে পেরে ‘খুব খুশি’ বলে জানান প্রধান উপদেষ্টা। সেখা‌নে সং‌ক্ষিপ্ত বৈঠকের প‌র ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফের বৈঠকে বসেন তারা।

বৈঠক শে‌ষে যৌথ প্রেস কনফা‌রেন্স ক‌রেন দুই শীর্ষ নেতা। বিকেলে বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App