×

জাতীয়

ছুটির দিনে রান্নাঘরে প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৮, ১২:২৫ পিএম

ছুটির দিনে রান্নাঘরে প্রধানমন্ত্রী
ছুটির পুরোটা দিন নিজের মতো করে বিশ্রাম নেবেন- এমনটা সাধারণত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য হয়ে ওঠে না। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বও তার কাঁধে। তাই নানা অনুষ্ঠান ও দলীয় কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। এত কাজের মধ্যে নিজের বা পরিবারের জন্য সময় বের করাটা বেশ কঠিন। পছন্দের রান্না করার সময় পাওয়া তো আরও কঠিন। তবে সেই কঠিন কাজও করেছেন তিনি। ছুটির দিনে একটু সময় পেয়ে শনিবার গণভবনের রান্নাঘরে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রান্না করেন পরিবারের সদস্যদের জন্য পছন্দের খাবার। প্রধানমন্ত্রী রান্না করছেন- এমনই দুটি ছবি ফেসবুকে দিয়েছেন তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম। রোববার দুপুরে পোস্ট করা ওই ছবি ভাইরাল হয়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান। নিজের হাতে পরিবারের সদস্যদের জন্য পছন্দের রান্না করেন। শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। নানা কাজের মধ্যে কিছুটা সময় পেয়ে তিনি ঢুকে পড়েন রান্নাঘরে। উল্লেখ্য, এর আগে গণভবনে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য প্রধানমন্ত্রীর রান্না করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নায়ক নাকি ডিক্টেটর?

এমবাপ্পে নায়ক নাকি ডিক্টেটর?

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে বাংলাদেশি নিহত

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

প্রথম সপ্তাহেই বক্স অফিসে হোঁচট আলিয়া ভাটের ‘আলফা’

প্রথম সপ্তাহেই বক্স অফিসে হোঁচট আলিয়া ভাটের ‘আলফা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App