×

জাতীয়

তাতীবাজারে ২ দুষ্কৃতকারী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১১:০৫ পিএম

তাতীবাজারে ২ দুষ্কৃতকারী আটক

ছবি: ভোরের কাগজ

রাজধানীর তাতীবাজার মন্দির থেকে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ। লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. জসিম এসব তথ্য নিশ্চিত করেন।  

ডিসি বলেন, প্রথমে তাদের দুষ্কৃতকারী হিসেবে আটক করা হয়। পরে আমাদের পুলিশের তিনজন সদস্য তাদের জিজ্ঞাসা করে তাদের কথাবার্তায় মনে হয়েছে তারা ছিনতাইকারী।

তিনি আরো জানান, তাতীবাজারের মন্দিরে চকলেট ও পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এমন সংবাদ পেয়ে আমরা নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করি। পরে জানতে পারি ওই দুষ্কৃতকারীরা আটক হয়েছে। তবে বোমা বিস্ফোরণের এমন কোন ঘটনা ঘটেনি আর তাদের কাছে চকলেট বোমা অথবা ককটেল রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভোরের কাগজের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, আটক হওয়া ওই দুই দুষ্কৃতকারীদের মধ্যে একজনকে পূজা মণ্ডপ লক্ষ্য করে একটি ঢিল ছুঁড়ে মারতে দেখা যায়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App