×

জাতীয়

অস্ত্রসহ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ভাইরাল ছবি সম্পর্কে যা জানা যাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ পিএম

অস্ত্রসহ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ভাইরাল ছবি সম্পর্কে যা জানা যাচ্ছে

ছবি: সংগৃহীত

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হাসনাত আবদুল্লাহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য এমন দাবি করে ছড়িয়ে দেয়া ওই ছবিতে দেখা যাচ্ছে- হাতে একটি বই নিয়ে পাঞ্জাবি টুপি পরে একজন বসে আছে। তার পায়ের কাছে দাঁড় করানো রয়েছে একটি অস্ত্র। পেছনে বাংলাদেশের পতাকা ও সামনে মদের খালি বোতলভর্তি একটি ঝুড়ি।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ছবিটি আসল নয়। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, ছবিটি বাস্তব নয়। আধুনিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে ভিন্ন ব্যক্তির ছবিতে হাসনাত আবদুল্লাহর মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

আরো পড়ুন: এনআইডি সংশোধন নিয়ে নতুন তথ্য জানালো ইসি

রিউমর স্ক্যানার বলছে, প্রকৃত ছবিটি ২০১৯ সালের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিনোদনমূলক পোস্ট হতে দেখা যায়।

ছবির ব্যক্তির মুখমণ্ডলের জায়গায় হাসনাত আবদুল্লাহর মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয়েছে। ছবিটি বিকৃত করার জন্য ফেস সোয়াপিং নামে পরিচিত একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে একজন ব্যক্তির মুখমণ্ডল অন্য ব্যক্তির শরীরের সঙ্গে প্রতিস্থাপন করা সম্ভব হয় যে সাধারণ মানুষের পক্ষে আসল এবং বিকৃত ছবির মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বর্তমানে বিভিন্ন অ্যাপ এবং সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই এমন ভুয়া ছবি তৈরি করা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App