×

জাতীয়

শীতে তিন মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পিএম

শীতে তিন মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশ

ছবি : সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে আগামী চার মাস সরকারের তিনটি মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সোমবার (২৮ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থা-কোম্পানিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দেয়া হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া, সরকার এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App