×

জাতীয়

ব্যাডমিন্টনে পুরুষ একক ও দ্বৈত উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম

ব্যাডমিন্টনে পুরুষ একক ও দ্বৈত উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ ওপেন র‍্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতায় পুরুষ একক এবং পুরুষ দ্বৈত উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। প্রতিযোগিতাটি শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। প্রতিযোগিতায় পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ পুলিশের সোয়াদ। তিনি মুন্নু মেডিকেল কলেজের ছোটনকে ২-১ সেটে  পরাজিত করেন। পুরুষ দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ পুলিশের নাঈম এবং মিজান। তারা এআইসিএল, দিনাজপুরের গৌরব এবং তানভীরকে ২-১ সেটে পরাজিত করেন।

আরো পড়ুন: মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আইনি পদক্ষেপ: ইসকন

টুর্নামেন্টে ৬৪টি জেলা, সাতটি বিভাগ এবং সেনাবাহিনী মুন্নু মেডিকেল কলেজ এবং এআইসিএল, দিনাজপুরের প্রায় ৩৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন । 

বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক ও পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যডিশনাল ডিআইজি মিয়া মাসুদ করিমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক দর্শক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা উপভোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App