×

জাতীয়

আরেক মামলায় গ্রেপ্তার হাজী সেলিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১২:০৮ পিএম

আরেক মামলায় গ্রেপ্তার হাজী সেলিম

হাজী সেলিম

রাজধানীর চকবাজার থানায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আসামিকে তোলা হলে এ আদেশ দেয়া হয়। 

পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি শাওন হোসেনকেও।

 গ্রেপ্তারের আবেদনপত্রে পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর বকশিবাজার এলাকায় গণআন্দোলন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাস্তায় নামেন আসামিরা। পরে মামলার বাদী ফয়জুল করিমকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন।

 এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে হাজী সেলিম ও শাওনের গ্রেপ্তার চাওয়া হয়। এ নিয়ে ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিমকে। এখন পর্যন্ত ১৫টি মামলার এজহারনামীয় আসামি তিনি। 

আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, জামিন চেয়ে আবেদন করা হলেও আদালত এ মামলা হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।  

গত ১ সেপ্টেম্বর রাজধানীর বংশাল এলাকা থেকে চকবাজার- লালবাগ এলাকার সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App