×

জাতীয়

বাধ্যতামূলক অবসরে দুই সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

বাধ্যতামূলক অবসরে দুই সচিব

ছবি: সংগৃহীত

আরো দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা হলেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহবুব বেলাল হায়দার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। একটি প্রজ্ঞাপন ১০ নভেম্বর এবং আরেকটি ৬ নভেম্বর তারিখে জারি করা হয়।  

আরো পড়ুন: নতুন ৩ উপদেষ্টা, কে কোন মন্ত্রণালয় পেলেন

প্রজ্ঞাপন দুটিতে সচিব দুজনের নাম উল্লেখ করে বলা হয়, যেহেতু তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ৮ আগস্ট যাত্রা শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ক্ষমতায় এসেই আওয়ামী লীগের দলীয় প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেব আগেও বেশ কিছু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App