×

জাতীয়

ডিএমপির ৫ থানার ওসিকে বদলি, নতুন দায়িত্বে যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৯:১৫ এএম

ডিএমপির ৫ থানার ওসিকে বদলি, নতুন দায়িত্বে যারা

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানায় নতুন ওসিসহ মোট ১০ পরিদর্শককে বদলির পর পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

নতুন ওসিরা হলেন- শ্যামপুর থানার তদন্ত মো. নাজমুল হোসাইনকে ডেমরা থানার ওসি, হাতিরঝিল থানার তদন্ত মোহাম্মদ গোলাম আজমকে শেরেবাংলা থানার ওসি, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানার ওসি, হাজারীবাগ থানার তদন্ত মো. তৈয়বুর রহমানকে কাফরুল থানার ওসি এবং ডিবির মো. রেজাউল করিমকে কোতয়ালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

৫ থানার ওসিকে যেখানে বদলি করা হলো: ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেনকে প্রসিকিউশন বিভাগে, শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হককে প্রসিকিউশন বিভাগে, মতিঝিল থানার ওসি মো. মহিবুল ইসলামকে প্রফেশনাল স্টান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে, কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফাকে প্রসিকিউশন বিভাগে এবং কোতয়ালী থানার ওসি মু. এনামুল হাসানকে প্রফেশনাল স্টান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৮তম বিশেষ বিসিএসে ১৮৪ জনের নিয়োগ

৪৮তম বিশেষ বিসিএসে ১৮৪ জনের নিয়োগ

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App