×

জাতীয়

ঢাকা দক্ষিণের নগর ভবনে হাতাহাতি, আহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৭:১৬ পিএম

ঢাকা দক্ষিণের নগর ভবনে হাতাহাতি, আহত ৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন/ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের ভিতরে পরিচ্ছন্ন কর্মীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতিতে ৬জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন পরিচ্ছন্নকর্মী হেদায়েত কবির (৩৫), ইউসুফ দাস (৫০), রবিলাল (৩৫), স্বপন (৩৫), হাসান (৫০) ও তার ছেলে গোলাম রাব্বানী (২৩)।

শনিবার (২৮ নভেম্বর) দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের সংগঠনের আজিজ, ইউসুফ দাস, হেদায়াত কবির পরিষদের সভাপতি আ. আজিজ জানান, বিকাল ৪টার দিকে নগর ভবনের ব্যাংক ফ্লোরে তাদের সংগঠনের নির্বাচন নিয়ে একটি সাধারণ সভা হচ্ছিলো। সভায় বর্তমান কমিটি গনি, সন্তুষ, লতিফ পরিষদ তাদের পছন্দ মত নির্বাচন কমিশন গঠনের পায়তারা করছিলো। সেটাতে বাধা দিলেই তারা আমাদের কর্মীদের উপর মারধর শুরু করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম জানান, নগর ভবনের ভিতরে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের নির্বাচনী কেন্দ্রীক এক সাধারন সভার চলাকালিন ত্রিমুখি মারামারি ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৬জন পরিচ্ছন্নকর্মী আহত হয়েছে । তবে আহতরা গুরুতর নয়। বিস্তারিত তথ্য আরো জানার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

জানা গেল, কবে বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু

জানা গেল, কবে বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App