×

জাতীয়

নতুন বাংলাদেশের যাত্রায় আমাদের জয়ী হতে হবে: আমীর খসরু

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট থেকে

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

নতুন বাংলাদেশের যাত্রায় আমাদের জয়ী হতে হবে: আমীর খসরু

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। এ দেশের খেটে খাওয়া দিনমজুরসহ সব স্তরের মানুষকে নিয়ে আমাদের নতুন বাংলাদেশের তৈরির যাত্রায় জয়ী হতে হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটা বাস্তবে রূপ দেয়ার জন্য ভালোভাবে কাজ করতে হবে।

এ সময় লালমনিরহাট জেলা বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যুব দলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক, রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App