×

জাতীয়

বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজা চার্লস!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজা চার্লস!

ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। মূলত, ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসতে পারেন। 

শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রানী এলিজাবেথের মৃত্যুর পর তার ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরের পরিকল্পনা বাতিল করতে হয়।

ডেইলি মিরর রাজ পরিবারের একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘এমন একটি সফরের পরিকল্পনা করা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাজা ও রানীর দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়। এটি বৈশ্বিক মঞ্চে আমাদের দেশের কৌশলগত অবস্থানকেও মজবুত করবে।’

ব্রেক্সিট-পরবর্তী সময়ে ব্রিটেনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে চার্লস ও ক্যামিলার এই সফর বলে মনে করা হচ্ছে। রাজকীয় সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনা করতে দেশটির পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের অনুমতি দেয়া হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরের প্রস্তাবনার খসড়া তৈরি শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App