×

জাতীয়

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

উদ্ধারকৃত জমির বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাপিলাতলী মৌজায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

এতে নির্মাণাধীন ও সদ্য নির্মিত ১২০টি অবৈধ ঘরবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। জবরদখলমুক্ত করা হয় প্রায় ৬ একর বনভূমি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে এ অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত জমির বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। জেলা প্রশাসন গাজীপুরের তত্ত্বাবধানে এবং শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বন বিভাগ ও পুলিশ অংশ নেয়।

বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App