×

জাতীয়

রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পিএম

রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে বুধবার (৪ ডিসেম্বর) থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন তিনি। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

এর আগে মঙ্গলবারই (৩ ডিসেম্বর) অধ্যাপক ইউনূস ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তিনি।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তাদের সঙ্গে বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।

ভারতীয় গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে শফিকুল আলম বলেছেন, ইদানিং কিছু ঘটনা নিয়ে ইন্ডাসট্রিয়াল স্কেলে অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি। আমরা অনেকাংশে দেখছি যে ইনডিয়ান মিডিয়া খুব এগ্রেসিভলি এই কাজ করছে।

তিনি বলেন, সেটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে, তোমরা আসো, দেখো কী হচ্ছে। অ্যাট দ্য সেইম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্যটা এখানে খুব জরুরি। ঐক্যবদ্ধভাবে অপতথ্যের প্রচারণার বিরুদ্ধে নামার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App