×

জাতীয়

‘সানজিদা শাহানাজ’ নামে আইন উপদেষ্টার কোনো পিএস নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

‘সানজিদা শাহানাজ’ নামে আইন উপদেষ্টার কোনো পিএস নেই

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন, এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়া হয়েছিল ‘সানজিদা শারমিন’ নামে একটি আইডি থেকে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, আইন উপদেষ্টা এই নামে কাউকে পিএস হিসেবে নিয়োগ দেননি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. রেজাউল করিম এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ফেসবুকে সানজিদা শাহনাজ (Sanjida.Sahanaz) নামে একটি ফেসবুক আইডি থেকে এক নারী দাবি করেন যে, আমি আজ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছি। সবার কাছে আমি দোয়া চাই। প্রকৃত তথ্য হচ্ছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘সানজিদা শাহানাজ’ নামের কাউকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দেননি। উল্লেখিত ফেসবুক আইডি থেকে আইন উপদেষ্টার পিএস হিসেবে দাবি করে যেসব তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও জানায় মন্ত্রণালয়।

এ নামে কেউ আইন উপদেষ্টার একান্ত সচিব দাবি করলে তাকে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এদিকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ওই আইডি লিংকে গিয়ে দেখা যায়, এরই মধ্যে আইডি ডিঅ্যাকটিভ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App