×

জাতীয়

র‌্যাবকে নিয়ে যে মন্তব্য করলেন ফরহাদ মজহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম

র‌্যাবকে নিয়ে যে মন্তব্য করলেন ফরহাদ মজহার

ফরহাদ মজহার

কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার বলেছেন, র‌্যাবকে দ্রুত বিলুপ্ত করতে হবে। র‌্যাব গঠনের পরপরই বলেছিলাম, এই র‌্যাবের কারণে বিএনপির পতন ঘটবে। কারণ সেনাবাহিনীর একজন সদস্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে র‌্যাবে এনে এমন কিছু কাজ করাচ্ছেন, যা তারা কখনও করে না। 

রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে বিজিবির পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ৭ জনকে পুনর্বাসনে সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

এসময় ফরহাদ মজহার স্বরাষ্ট্র উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করে বলেন, আপনি র‌্যাবকে দ্রুত বিলুপ্ত ঘোষণা করবেন।

আরো পড়ুন: সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সব নাগরিককে সামরিক ট্রেনিং নিতে হবে। দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। হাসিনাকে পুনর্বাসন করতেই ভারত তাকে দিল্লিতে জায়গা দিয়েছে। কোনো ধরনের প্রপাগান্ডায় কান না দেয়ার আহ্বান জানান তিনি। 

ফরহাদ মজহার আরো বলেন, জনতা-আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধ ৫ আগস্টে শেষ হয়েছে। তাই এখন সৈনিকও জনতা, জনতাও সৈনিক। তাই দেশের ভেতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App