×

জাতীয়

সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশকে উদ্বেগ জানালো ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশকে উদ্বেগ জানালো ভারত

ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারকে দেশটির উদ্বেগের কথা জানিয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি ।

এর আগে সংক্ষিপ্ত সফরে সোমবার সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। পররাষ্ট্র সচিব হওয়ার পরে মিশ্রির প্রথম ঢাকা সফরও এটি।

সফরের শুরুর কর্মসূচিতে সচিব পর্যায়ের বৈঠকে দিল্লির নেতৃত্ব দিতে পদ্মায় আসেন মিশ্রি। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন তাকে স্বাগত জানান। পরে দুই পররাষ্ট্র সচিব একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করেন। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ। প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় বৈঠক মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয়।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যান ভারতের পররাষ্ট্র সচিব। রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App