×

জাতীয়

ভারতের নির্দেশে এদেশে তাবলিগ চলবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম

ভারতের নির্দেশে এদেশে তাবলিগ চলবে না

বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ওলামা মাশায়েখ বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ওলামা মাশায়েখ বাংলাদেশ দাবি করে বলেছেন, ভারতের নির্দেশে এদেশে তাবলিগ চলবে না। শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এ দাবি করেন তারা।

দেশের শীর্ষ ওলামাদের বিরুদ্ধে সাদপন্থিদের মানহানি মামলা ও ২০১৮ সালের (১ ডিসেম্বর) টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দানে ছাত্র ও তাবলিগের সাথীদের উপর সাদপন্থীদের হামলার বিচার এবং সাদপন্থীদের টঙ্গি বিশ্ব ইজতেমার মাঠ দখলের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন ওলামা মাশায়েখ বাংলাদেশ।

আরো পড়ুন: গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ তিতাস গ্যাস কর্তৃপক্ষের

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তারা বলেন, বিশ্ব ইজতেমাতে সাদপন্থীরা আলেম-ওলামাদের উপর হামলা চালিয়েছে। আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই সাদপন্থিদের যদি বিচার না হয় বাংলার জনগণ কঠিন আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে যাবে। ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী সাদপন্থিদের নিষিদ্ধ করতে হবে। সাদপন্থিরা ভারতের দালাল। আগামী ইজতেমাতে সাদপন্থীদের কোনো ঠাঁই দেয়া হবে না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App