×

জাতীয়

দেশে ফিরছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পিএম

দেশে ফিরছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

প্রায় এক যুগ পর দেশে আসছেন প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বুধবার তার চেম্বারের জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি জানান, সব কিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর দেশে ফিরবেন এই আইনজীবী।

জানা গেছে, দেশে ফিরে তিনি আবারো সুপ্রিম কোর্টে আইনপেশায় নিয়মিত হবেন। বর্তমানে তার দুই ছেলে  সুপ্রিম কোর্টে আইনপেশা পরিচালনা করে আসছেন।

শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে প্রথম থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে পাড়ি জমান। এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে এবং এবি পার্টির প্রধান উপদেষ্টা হন।

এরপর গত সেপ্টেম্বরে এবি পার্টি থেকেও পদত্যাগ করেন দলটির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও করে ছড়িয়ে দেওয়ায় তাহসিফ খুন’

রাষ্ট্রপক্ষের সন্দেহ ‘শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও করে ছড়িয়ে দেওয়ায় তাহসিফ খুন’

ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

কালিয়াকৈরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App