×

জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ, যা বললেন চিফ প্রসিকিউটর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ, যা বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ও তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর (প্রধান কৌঁসুলি) তাজুল ইসলাম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে কোনো তথ্য প্রসিকিউশন দলের কাছে নেই। এই তথ্য থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দপ্তরে। রবিবার বেলা সোয়া ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাজুল ইসলাম।

বিভিন্ন গণমাধ্যম আজ রবিবার (২২ ডিসেম্বর) তাজুল ইসলামের বরাতে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির সংবাদ প্রকাশ করে। এ নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘রেড নোটিশ জারির বিষয়ে প্রসিকিউশনের কাছে কোনো তথ্য নেই। এটি জানবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দপ্তর। ১৩ নভেম্বর পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখা এনসিবিতে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ জারি করতে আবেদন করে ট্রাইব্যুনাল।

তাজুল ইসলাম আরো বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য। ট্রাইব্যুনালে অনেকের বিরুদ্ধেই অভিযোগ এসেছে। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত অগ্রাধিকারভিত্তিতে হচ্ছে। তদন্ত প্রতিবেদন এসে পৌঁছালে বিচার শুরু হবে।

এর আগে গত ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকে জানান, হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সকল আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

 শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে গত ১০ নভেম্বর ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ১২ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা গণহত্যা, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেফতার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে।

তিনি আরো জানিয়েছিলেন, চিঠিতে শেখ হাসিনাকে গ্রেফতার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পাশাপাশি ইন্টারপোলকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করার বাধ্যবাধকতার কথা জানানো হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

আখাউড়া বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ তাঁবেদার রাষ্ট্র হবে না

প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ তাঁবেদার রাষ্ট্র হবে না

‘আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে’

হেফাজতে ইসলাম ‘আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে’

‘চিকিৎসার অভাবে’ মারা গেলেন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা বিপ্লব

‘চিকিৎসার অভাবে’ মারা গেলেন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা বিপ্লব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App