×

জাতীয়

ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে যে মন্তব্য করলেন ফরহাদ মজহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে যে মন্তব্য করলেন ফরহাদ মজহার

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ফরহাদ মজহার। ছবি: সংগৃহীত

বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার মন্তব্য করে বলেছেন, ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

ফরহাদ মজহার বলেন, ভারতকে যে দিনই চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টেভিটি দেয়া হলো সেদিনই আমরা এই বন্দরের ওপর সার্বভৌমত্ব হারিয়েছি।

আরো পড়ুন: শেখ হাসিনাকে ফেরানোর চিঠি পেয়ে যা বললো ভারত

তিনি আরো বলেন, সবার বুঝতে হবে, ভারত যত কম শুল্কে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সেই চেষ্টাই করবে, এটা হতে দেয়া যাবে না।

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক প্রধান জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেজর (অব.) আহমেদ ফেরদৌস, অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, শহিদুল ইসলামসহ বিশিষ্টজনেরা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App