×

জাতীয়

আ.লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না: রাশেদ খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পিএম

আ.লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না: রাশেদ খান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

রাশেদ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এখনো কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমরা বলতে চাই, গণহত্যার পরে আওয়ামী লীগের কারোর আর রাজনীতি করার অধিকার নেই। তাদের নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, আগে যেখানেই আলেম-ওলামারা সমাবেশ করত, ওয়াজ মাহফিলের আয়োজন করত, আওয়ামী লীগের গা জ্বলত। আমরা দেখেছি কীভাবে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন চালিয়েছে।

রাশেদ আরো বলেন, আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি। গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়ীতে প্রতিরোধ গড়ে তুলেছিল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App