×

জাতীয়

শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম

শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

শেরপুরের সদর উপজেলায় রিফাত পরিবহনের একটি বাস-সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ সময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। ঘটনাস্থলে পৌঁছেছেন সেনাবাহিনী ও সদর থানা পুলিশের সদস্যরা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App