×

জাতীয়

শাঁখারীবাজারে আতশবাজিসহ বিক্রেতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পিএম

শাঁখারীবাজারে আতশবাজিসহ বিক্রেতা গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

আসন্ন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পুরান ঢাকার শাঁখারীবাজারে আতশবাজি বিক্রির সময় একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বিক্রেতার নাম সঞ্জিত ধর।

রবিবার (২৯ ডিসেম্বর) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মোহাম্মদ ইয়াসিন শিকদার বলেন, রবিবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাঁখারিবাজার থেকে আতশবাজি বিক্রেতাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের আতশবাজি (পটকা, তারাবাতি, ক্র্যাকারস, ঝরনা বাতি, চকলেট বোম, রকেট বোম, ইত্যাদি) সহ মোট ১৮ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক উপাদানাবলী উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৭।

মোহাম্মদ ইয়াসিন শিকদার আরো বলেন, আসন্ন থার্টি ফার্স্ট নাইট পালন উপলক্ষে কমিশনার ডিএমপি ঢাকা মহোদয়ের নির্দেশক্রমে এবং ডিসি লালবাগ স্যারের সার্বিক তত্বাবধানে এ অভিযান পরিচালিত হচ্ছে এবং অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App