×

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকারও: প্রেস সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকারও: প্রেস সচিব

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ। ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। 

আরো পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ: পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি শহিদ পরিবারের

প্রেস সচিব শফিকুল আলম আরো বলেন, আমরা আশা করছি সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। সেটি জাতির সামনে উপস্থাপন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র দেয়া হবে। সেখানে দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের আশা করছে সংগঠনটি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App