×

জাতীয়

ওবায়দুল কাদেরের পালিত পুত্র কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪৩ পিএম

ওবায়দুল কাদেরের পালিত পুত্র কারাগারে

বাঁয়ে আসাদুজ্জামান হিরু, ডানে ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পথচারী তৌফিকুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরু কারাগারে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আসামিকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. হানিফ তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বুধবার দিবাগত রাতে গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন: ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা, যা জানা যাচ্ছে

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন বৌদ্ধ মন্দিরের সামনে আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন পথচারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩)। সকাল ১১টার দিকে আসামিদের গুলিতে ভুক্তভোগীর মূত্রথলি ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় গত ২১ আগস্ট নিহতের স্ত্রী ইসমেত জাহান ইলোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১২ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App