×

জাতীয়

হাজারীবাগে লেদার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ পিএম

হাজারীবাগে লেদার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি

ছবি: ভোরের কাগজ

রাজধানীর হাজারীবাগে লেদার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ১৪ মিনিটের দিকে আগুনের এ ঘটনা ঘটে। আগুন নেভাতে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দিলেও পরে আরো ৫ ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বলেন, দুপুরে হাজারীবাগ কাঁচাবাজারে একটি লেদারের গোডাউনে আগুন লাগে। নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App