×

জাতীয়

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন: স্বাস্থ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:১৮ পিএম

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন: স্বাস্থ্য উপদেষ্টা

নূরজাহান বেগম

অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শনিবার (১৮ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

নূরজাহান বেগম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের দিকে নির্বাচন দেয়ার চেষ্টা করবে। আশা করি, আমরা সে অনুযায়ী আগাবো। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে আমাদের আরো কিছু সংস্কার করে যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু সরকার বলেছে জুন পর্যন্ত।

এসময় নির্বাচনের বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ আরো সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে। আমরা এখানে দায়িত্ব পালনে এসেছি। কাজেই জনগণ যদি চায় আমরা থাকবো, যদি না চায় চলে যাবো।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App