×

জাতীয়

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ

অনিবার্য কারণবশত ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে ২৫ জানুয়ারি বৈঠক অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত

সারাদেশের সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ (২৪  জানুয়ারি)। বৈঠকে সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শুক্রবার দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন : বিএনপির গায়ে অন্য সিল মারলে পরিণতি ভালো হবে না: মির্জা আব্বাস

বৈঠকের সময়সূচিতে বলা হয়, খুলনা বিভাগে সকাল ১০টায়, সিলেট বিভাগে বেলা ১১টায়, বরিশাল বিভাগে বিকেল ৩টায়, চট্টগ্রাম বিভাগে (২) বিকেল ৪টায়, ঢাকা বিভাগে বিকেল ৫টায়, চট্টগ্রাম বিভাগে (১) সন্ধ্যা ৬টায়, রাজশাহী বিভাগে সন্ধ্যা ৭টায়, রংপুর বিভাগে রাত ৮টায় বৈঠক অনুষ্ঠিত হবে।

অনিবার্য কারণবশত ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে ২৫ জানুয়ারি বেলা ১১টায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানায়।

বিজ্ঞপ্তিতে সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App