×

জাতীয়

মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা প্রাথমিক শিক্ষক সমাজের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:১৫ পিএম

মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা প্রাথমিক শিক্ষক সমাজের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ হোসেন এক যুক্ত বিবৃতিতে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) নেতারা এক বিবৃতিতে বলেন, জনগণ তাদের সমস্যা সংকট তুলে ধরে সভা-সমাবেশ, মিছিল-মিটিং, অবস্থানসহ প্রতিবাদী নানা কর্মসূচি পালন করবে সেটিই একটি গণতান্ত্রিক দেশের চরিত্র হওয়ার কথা। কিন্তু আমরা দেখছি এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও বিভিন্ন আন্দোলনে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী টিয়ারসেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, লাঠিপেটা এমনকি শ্রমিকের বুকে গুলি চালাতেও দ্বিধা করছে না। যা গণঅভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিরোধী।

আজকেও একই রকমভাবে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যখন চাকুরী জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান করছিল পুলিশ তাদের উপর যে হামলা পরিচালনা করে তা শিক্ষক, শিক্ষার্থীসহ বিবেকবান সব মানুষকে ভীষণভাবে বিক্ষুব্ধ করেছে। নেতারা অবিলম্বে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে এভাবে দমন-পীড়ন বন্ধ করার দাবি জানান এবং অবিলম্বে যে পুলিশ সদস্যরা এই হামলার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App