×

জাতীয়

তিতুমীর শিক্ষার্থীদের ব্যারিকেড: ১৫ ট্রেনের শিডিউল বিপর্যয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম

তিতুমীর শিক্ষার্থীদের ব্যারিকেড: ১৫ ট্রেনের শিডিউল বিপর্যয়

ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা মহাখালী লেভেল ক্রসিং অবরোধ করায় এখন পর্যন্ত অন্তত ১৫টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।

 সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ১৫টি ট্রেন ছাড়তে দেরি হয়েছে। অনেক ট্রেন এখন পর্যন্ত আসতেও পারেনি বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা বিভাগ) মহিউদ্দিন আরিফ।'

এর মধ্যে কমলাপুর স্টেশন থেকে রাজশাহী ও নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা দুটি আন্তঃনগর ট্রেন তেজগাঁও স্টেশনের কাছে আটকা পড়েছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা টিকিটের টাকা ফেরত চাচ্ছেন, তাদের দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়েছি। কিন্তু কখন থেকে ট্রেন চলাচল চালু হবে, তা বলা যাচ্ছে না।

উল্লেখ্য, শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ বিকেল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App