×

জাতীয়

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় রমনার ডিসি-শাহবাগের ওসি আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় রমনার ডিসি-শাহবাগের ওসি আহত

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করার সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ লাঠিচার্জ করে। 

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পাল্টা হামলায় আহত হন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। এই ঘটনায় আন্দোলনকারীদের অন্তত ৫ জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরতে রাজি না হলে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে জলকামান থাকলেও পুলিশকে সেটা ব্যবহার করতে দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, রমনা বিভাগের ডিসির ঠোঁট ও হাত ফেটে রক্ত বের হচ্ছিলো। তাছাড়া শাহবাগ থানার ওসির মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনাস্থলেই তারা প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার সময় এবং পরে চাকরিচ্যুত আন্দোলনকারীদের অন্তত ৫ জনকে আটক করতে দেখা গেছে।

এ বিষয়ে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রমনা বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা তাদের বলেছি সচিবালয়ের সামনে থাকা যাবে না। আমরা তাদের সরিয়ে দিতে চাইলে তারা আমাদের ওপর হামলা করেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App