×

জাতীয়

কারওয়ান বাজারে ইটিভি ভবনে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

কারওয়ান বাজারে ইটিভি ভবনে আগুন

ছবি: ভোরের কাগজ

রাজধানীর কাওরান বাজারে ইটিভি ভবনের নিচ তলায় একটি কফি হাউসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণে ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। প্রচণ্ড কালো ধোয়া চারদিকে ছড়িয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮ টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো.শাহজাহান বলেন, আজ রাত ৮ টা২০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কাওরান বাজারের ইটিভি ভবনের নিচ তলায় একটি কফি হাউজে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App