×

জাতীয়

রাজধানীর রায়েরবাগে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৫:১২ পিএম

রাজধানীর যাত্রাবাড়ি রায়েরবাগে ট্রাক চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শনিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ১২টার দিকে মৃত ঘোষণা করে।

যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মো. মহসিন আলী জানান, শনিবার রাতে রায়েরবাগ ফুটওভার ব্রীজের নিচে ট্রাক চাপায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App