×

জাতীয়

রাজধানীর মিরপুরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১০:০৬ এএম

রাজধানীর মিরপুরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু

মিরপুর পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ নিহত

রাজধানীর মিরপুর পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে উমামা বেগম কনক (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। গত রাত পৌনে ১২টার দিকে পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস, ৭৪৩ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

বড় বোন রুমা জানান, কনকের স্বামী ওমর ফারুক দীর্ঘদিন জাপান ছিলো। দেশে আসার পর থেকে সে কিছুই করতোনা। এ নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ হতো। এর জের ধরে গত রাতে ফারুক ধারালো অস্ত্র দিয়ে কনককে কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, কনককে কুপিয়ে আহত করার পর ফারুকও বাসায়ই ছিলো। এরপর সবার কাছে স্বীকারও করে যে সেই কুপিয়েছে।

স্বজনরা জানায়, তাদের বাড়ি নরসিংদী সদর উপজেলায়। এক ছেলে এক মেয়ের জননী ছিলো সে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পল্লবী থানায় জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App