×

জাতীয়

শেখ হাসিনার সমাবেশস্থলে মিছিল আসতে শুরু করেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪৫ পিএম

শেখ হাসিনার সমাবেশস্থলে মিছিল আসতে শুরু করেছে
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানস্থ জনসভায় মিছিল আসতে শুরু করেছে। বেলা ১১টার পূর্বদিক দিয়ে বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের মিছিল প্রথমে জনসভায় প্রবেশ করে। পর উত্তর ও দক্ষিণ দিক থেকে ধীরে ধীরে মিছিল আসতে শুরু করে। ৬টি প্রবেশ পথে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে। দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলের অর্ধেক পূর্ণ হয়ে গেছে। বিকেল ৩টায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী বরিশালে ৩৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ৩৩টি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ইতোমধ্যে বেলা ১১টার দিকে তিনি পটুয়াখালীতে এসে নবনির্মিত দেশের ৩১তম ‘শেখ হাসিনা সেনানিবাস’ উদ্বোধন করেছেন। সেখানে কুচকাওয়াজ পরিদর্শনের পর সেনা বাহিনীর ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন করেন ও ইউনিটগুলোকে আনুষ্ঠানিকভাবে পতাকা হস্তান্তর করেছেন। তিনি সেখানে ১৪টি উন্নয়ন কাজের উদ্বোধন ও একটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরডিএ বগুড়ার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরডিএ বগুড়ার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App