×

জাতীয়

পুরানা পল্টনের আগুন নিয়ন্ত্রণে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৪ এএম

পুরানা পল্টনের আগুন নিয়ন্ত্রণে
পুরানা পল্টনের একটি বহুতল ভবনের তিন তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে আটটার পর হঠাৎ ভবনের তিন তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল পৌনে দশটায়ও ভবনের তিন তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে সকাল সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বিভিন্ন তলায় তল্লাশি চালিয়ে দেখছে যে আরও কোথাও কোন সমস্যা রয়েছে কিনা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়ে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে তদন্ত করে ঘটনার ক্ষয়ক্ষতি ও আগুন লাগার প্রকৃত কারণ জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

আইনমন্ত্রী ‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App