×

জাতীয়

আরও ৪ দিনের রিমান্ডে রফিকুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২১, ১০:১১ এএম

রাজধানীর মতিঝিল থানায় নাশকতার মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে চার দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা আদালতকে জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা নাশকতা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর হয়ে আছে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে চার দিনের রিমান্ডে নেয়। গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদির বাংলাদেশ সফর বিরোধী মিছিল থেকে ‘শিশুবক্তা’রফিকুল ইসলামকে হেফাজতে নিয়েছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। হেফাজত নেতা মামুনুল হক ইস্যুতে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে নেত্রকোনা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App