×

জাতীয়

ইমামদের ঈদ উপহার দিলেন সাঈদ খোকন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২১, ০১:০৮ এএম

ইমামদের ঈদ উপহার দিলেন সাঈদ খোকন

সাবেক মেয়র সাঈদ খোকন। ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ইমাম/খাতীবদের আর্থিক অনুদান বিতরণ করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার (১০ মে) বিকেলে পুরান ঢাকার নাজিরা বাজারে নিজ কার্যালয় থেকে এসব উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করা হয়। মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়ল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মসজিদের ইমাম/খাতীবদের অনুকূলে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তাঁর পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন। সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, তাঁর বাবার স্মৃতি বিজরিত সংগঠন ‘মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন’ এর আয়োজনে তাঁর পরিবারের পক্ষ থেকে এসব কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সদ্যবিদায়ী সেক্রেটারী জেনারেল ও ইসলামী এডুকেশন অ্যান্ড রিরার্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাইখ ড. মুহা. শহীদুল্লাহ খান মাদানী, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওমর আলী, সম্মন্বয়কারী হাজী হাফিজ, আতিকুর রহমান স্বপন, মোহাম্মদ সাজেদ, মোহাম্মদ সাদেক মিঠু, মোকলেসুর রহমান রোমেল, বাবু ভুইয়া সালাহউদ্দিন আহমেদ তুহিন, শাহাদাত হোসেন মিকো, ফয়সাল শেখ ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App